শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সিঙ্গাপুর প্রবাসী রিপন মিয়ার দাফন সম্পন্ন

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ৬:০০ অপরাহ্ণ

আড়াইহাজারে সিঙ্গাপুর প্রবাসী রিপন মিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আকান্দা ইউনিয়নের ডোমার চর গ্রামের সিঙ্গাপুর প্রবাসে থাকা অবস্থায় ষ্ট্রোক করে ইন্তেকাল করা রেমিটেন্স যোদ্ধা রিপন মিয়ার জানাজা সম্পন্ন করে শুক্রবার সকালে তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল গফুর মিয়ার পুত্র।

তিনি ৫ এপ্রিল রোজ শনিবার সিঙ্গাপুরে স্ট্রোক করার পর সহকর্মীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন খবর পেলে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর সহযোগিতায় বৃহস্পতিবার রাতে লাশ দেশে আনা হয়। শুক্রবার সকাল ৯টায় ডোমারচর ঈদগাহ মাঠে জানাজা শেষে লালুরকান্দী সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তারা ৭ভাই এক বোন। তার ১০ বছরের এক ছেলে ও এ ৭ বছরের একটি মেয়ে আছে। বাবা ও মা জীবিত আছেন। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আড়াইহাজারে অভিবাসীদের নিয়ে কাজ করা ওকাপ অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মরহুম রেমিটেন্স যোদ্ধা রিপনের লাশ দেশে আনতে ওকাপ সার্বিক সহযোগিতা করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন