রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ পুনর্মিলনী

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

রিয়াদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ পুনর্মিলনী

ফারুক আহমেদ চান :

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”এই প্রত্যয়ে “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন” এই শ্লোগান কে সামনে রেখে সৌদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ ) ঈদের দিন রাতে রিয়াদের ১৮ নং এক্সিট`র একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধের আহ্বান জানান বক্তারা।

ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর সভাপতি উসমান গনী রাসেলের সভাপতিত্বে_রিয়াদ মহানগর সেক্রেটারি কবির হোসাইন আলমাস ও জয়েন্ট সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জহিরুল ইসলাম ও রিয়াদ মহানগর উপদেষ্টা বেলাল হুসাইন।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, মহানগর উপদেষ্টা আলাউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি জহির রায়হান সহ বিভিন্ন শাখা উপশাখার অন্যান্য নেতৃবৃন্দ।

শুরুতে সুমধুর কন্ঠে পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত, হামদ, নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তুলেন হারামাইন শিল্পী গোষ্ঠী।
পরিশেষে ইসলামী শাসন ব্যবস্থায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন