শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভোটার দিবস পালিত

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ১:৩৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ভোটার দিবস পালিত

আড়াইহাজার প্রতিনিধি: ‘ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আড়াইহাজারে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাত হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহাাম্মদ নাঈম উদ্দিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আ. জাব্বার, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসরাত জাহান, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান ডালিম, একাডেমিক সুপারভাইজার মো. শাহজাহান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সম্ভাব্য ভোটারসহ মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন