শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:২৮ অপরাহ্ণ

আড়াইহাজারে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । এ নিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে আড়াইহাজারের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জাানান।
এই সময় সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাত হোসেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ দলীয় নেতা কর্মীরা। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন