মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ

আড়াইহাজারের শীতার্তদের   মাঝে কম্বল বিতরণ

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ফকিরবাড়ী রহমানিয়া জামে মসজিদের প্রাঙ্গনে এই কম্বলগুলো বিতরণ করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন প্রধান অতিথি থেকে কম্বল গুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার প্রেসক্লাব সভাপতি মো. মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান ও ইউপি সদস্য ইকবাল ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেত হোসেন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদের এই উপহার। আমরা পর্যায়ক্রমে। সব অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিব। এই সময় শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন ফাউসা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন