মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | ৪:০১ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপির সাবেক  শিল্প বিষয়ক সম্পাদক  রোকন উদ্দিন মোল্লার  স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মীনির স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে এর আয়োজন করা হয়।
রোকন উদ্দিন মোল্লার মেঝ ছেলে এ.এন. এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এ এন মাঈন উদ্দিন মোল্লা, এ.এন. এমডি কুতুব উদ্দিন মোল্লা, এ.এন. এমডি খবিরউদ্দিন মোল্লা, এ.এন. এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মনীর পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত মেহমানরা। এই অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানীর আয়োজন করা হয়।
প্রয়াত আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধমীর্য় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। প্রসঙ্গত, তিনি ২৪ জুলাই ২০১৪ সালে মৃত্যুবরণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন