মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ২:৩৭ অপরাহ্ণ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলকে নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোল্লারচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার রফিকের ছেলে উজ্জ্বল (৩৫)। এ ঘটনায় আহত আরেকজন মিঠু হাসপাতালে চিকিৎসাধীন।

মিঠু জানান, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে আসলে একটি নিষিদ্ধ যান নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোন অভিযোগ নেই। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন