সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার বাজারে ৪ দোকানে ডাকাতি

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ৩:০৮ অপরাহ্ণ

আড়াইহাজার বাজারে ৪ দোকানে ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল আড়াইহাজার পৌর বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে চারটি দোকানের তালা কেটে প্রায় ১১ লাখ টাকা লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ।দোকান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতে পাহারাদার সুমনসহ দুজন পাহারাদার বাজারের চালপট্টিতে পাহারা দিচ্ছিল। এ সময় একদল সশস্ত্র ডাকাত বালুবাহী ট্রাক যোগে এসে উভয় পাহারাদারকে হাত পা- বেঁধে ফেলে রেখে চারটি দোকানের তালা কেটে শাহজাহান ষ্টোর থেকে নগদ দুই লাখ, মেসার্স আল আমিন পোল্ট্রি ফিড থেকে ৫ লাখ, লিটন ট্রেডার্স থেকে ৩ লাখ এবং রাজধানী টেইলার্স থেকে ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

তাছাড়া একই রাতে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি নয়াপাড়া এলাকায় মান্নান ওরফে সাধু মান্নানের বাড়ীতে এবং ঢাকা- বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া নামক স্থানে এক প্রবাস ফেরত যাত্রীর গাড়ী আটকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশ জানায়, আড়াইহাজার পৌরবাজারের ঘটনাটি একটি চুরির ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন