শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রিভলভারের ২১ রাউন্ড গুলি উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি:

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৬:০৭ অপরাহ্ণ

আড়াইহাজারে  রিভলভারের ২১ রাউন্ড গুলি উদ্ধার

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ২১ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আড়াইহাজার পৌর সদরের পান্না বারইপাড়া এলাকার জনৈক সুলতান মাস্টারের বাড়ির পূর্ব পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার নবনিযুক্ত (ওসি) এনায়েত হোসেন বলেন, বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন