সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভিপি কবিরের শোডাউন

সোমবার, ১২ আগস্ট ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজারে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভিপি কবিরের  শোডাউন

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারের উপজেলা জুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন।
সোমবার উপজেলা সদরে মুকুন্দী থেকে শুরু হয়ে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন । এসময় সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর হুশিয়ারি দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, সাবেক ছাত্র নেতা মীর রেজাউল করিম, মুকুল আহমেদ, সেচ্ছাসেবকদল নেতা দীন মোহাম্মদ, পৌর যুবদলের সদস্য সচিব মো. সুজন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলআমিন, যুবদল নেতা শওকত আলী ইমন সহ হাজারো নেতা কমকর্মী।
ভিপি কবির হোসেন বলেন, কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেয়া হবেনা। বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরণের কর্মকান্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,আতংকিত নয় শান্তির বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে আমরা কাজ করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন