মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লার সস্তাপুর ঈদগাহ্ মাঠে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল আজ

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:১২ পূর্বাহ্ণ

ফতুল্লার সস্তাপুর ঈদগাহ্ মাঠে পাগড়ি  প্রদান ও ওয়াজ মাহফিল আজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর ঈদগাহ্ মাঠে আনোয়ারুল উলুম ইসলামিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ শনিবার বাদ আছর অনুষ্ঠিত হবে।

চাদ ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জসিমউদ্দিনের সভাপতিত্বে পাগড়ি প্রদান দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নাউফল পটুয়াখালীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. নজরুল ইসলাম জেহাদী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুতারপুরী, নেত্রকোনার আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মো. ইয়াহিয়া (দাঃ বাঃ), সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. ফয়জুল্লাহ (দাঃ বাঃ), কোতালের বাগ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি মো. মাহ্দী বিন ইব্রাহিম (দাঃ বাঃ) ও সস্তাপুর কারিমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ক্বারী মো. রেজাউল করিম (দাঃ বাঃ) নব মুসলিম।

উক্ত মাহফিলে সকলে যোগদান করিয়া দো-জাহানে অশেষ নেকী হাসিল করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি মো. আনোয়ার হোসেন জিহাদী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন