মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় টাচস্টোন এডুকেশনাল হোম’র উদ্যোগে বসন্তবরণ উৎসব

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:০২ পূর্বাহ্ণ

ফতুল্লায় টাচস্টোন এডুকেশনাল হোম’র উদ্যোগে বসন্তবরণ উৎসব

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়িস্থ টাচস্টোন এডুকেশনাল হোম’র উদ্যোগে পিঠা উৎসব ও যেমন খুশী তেমন সাজো অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজি মাঈনুদ্দিন।

টাচস্টোন এডুকেশনাল হোম’র পরিচালক সেলিনা সুলতানার সঞ্চালনায় বসন্ত বরণ উৎসবে আনন্দে মেতে উঠে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন