বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গান শোনাতে সৌদি যাচ্ছেন কন্ঠ শিল্পী মমতাজ

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২:৫২ পূর্বাহ্ণ

গান শোনাতে সৌদি  যাচ্ছেন কন্ঠ শিল্পী মমতাজ

ফোক গানের জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম গান শোনাতে সৌদি আরব যাচ্ছেন।৭ অক্টোবর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মমতাজের এই সংগীতানুষ্ঠান।এ বিষয়ে গত বুধবার জেদ্দার বাগদাদীয়া কারাম হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সারতাজুল আলম দিপু জানান, সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে এই প্রথম জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে সবচেয়ে বড় মিউজিকাল শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে সুর সম্রাজ্ঞী মমতাজ ছাড়াও থাকছেন ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কাজল, কণ্ঠশিল্পী ঝিলিক, শিল্পী বাবলী সরকার, কণ্ঠশিল্পী প্রমা শেখ, রাইসা রোস। আরও থাকছে লেজার শো এবং স্থানীয় শিল্পীদের নাচ গান।

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি বলেন,  জেদ্দার আসফান এলাকার আল-ফোরসিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ মিউজিকাল শো’তে থাকছে বাংলাদেশিসহ বিভিন্ন কোম্পানির স্টল। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে র‍্যাফেল ড্র।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন