রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৫:৩৭ অপরাহ্ণ

সৌদি আরবে  ইসলামী ব্যাংকের  গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি প্রবাসীদের সম্মানে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি জেদ্দা নগরীর একটি অভিজাত হোটেলে প্রিন্সপ্যাল অফিসার ও ইসলামী ব্যাংক সৌদি আরব প্রতিনিধি মুহাম্মদ জাহিদুল ইসলাম কায়সারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমান।

গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, সিআইপি ফোরাম জেদ্দার সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও মোঃ আক্কাস মিয়া, এফসিএমএ প্রমূখ।

সুধী সমাবেশে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক ও ব্যবসায়িক নেতৃৃবৃন্দসহ জেদ্দাস্থ বাংলদেশী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন,গ্রাহক সেবাকে প্রধান্য দিয়ে বিগত ৪০ বছর ধরে ইসলামী ব্যাংক সফলতার সাথে দেশও প্রবাসে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। আমি প্রিয় প্রবাসীদের সবসময় সম্মান করি, আপনারা জানেন প্রবাসীদের রেমিট্যান্সে আজ দেশ সমৃদ্ধ। তাই প্রবাসে প্রবাসীদের সেবা দেয়ার লক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌদি আরবে  ৪-টি শাখা উদ্বোধন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন