বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মদিনা প্রবাসী ফোরামের উদ্যোগ প্রবাসীদের মিলনমেলা ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ

মদিনা প্রবাসী ফোরামের উদ্যোগ প্রবাসীদের মিলনমেলা ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত

সৌদি আরবের মদিনা মনোয়ারা প্রবাসীদের প্রিয় সংগঠন “মদিনা প্রবাসী ফোরাম” উদ্যোগে প্রবাসী মিলনমেলা ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর সোমবার রাতে পবিত্র মদিনা নগরীর একটি হোটেলের হল রুমে মদিনা প্রবাসী ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন ও মুহাম্মদ আরমানের যৌথ সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন।

এ প্রবাসীদের মিলনমেলা ও সম্বর্ধনা সভায প্রধান অতিথি ছিলেন সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন মদিনা সাতকানিয়া-লোহাগাড়া ঐক্য পরিষদের সভাপতি হাজ্বী আবু তাহের সওদাগর, মদিনা প্রাদেশিক বিএনপি যুগ্ম আহবায়ক এস এম আলতাফ হোসেন, মদিনা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল হাসেম সওদাগর, চট্টগ্রাম সিটি করপোরেশন ১৫নং ওযাড়ের সাবেক কাউন্সিলার মুহাম্মাহ মাহফুজুর আলম, মদিনা প্রাদেশিক বিএনপি সদস্য সচিব আবদুল মান্নান, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরবের উপদেষ্ঠ ফোরকান আহমেদ সিআইপি, সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল হাদী, মদিনা প্রবাসী ফোরামের সহ-সভাপতি মুহাম্মাদ এরাশাদ হোসেন, কমিনিউটি ব্যক্তিত্ব এনামুল হক বাবুল।

বক্তব্য রাখেন মদিনা প্রবাসী ফোরাম দপ্তর সম্পাদক মুহাম্মদ ইউনুস , ক্রিড়া সম্পাদক মুহাম্মদ দিদার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সোহেল চৌধুরী, মদিনা প্রবাসী ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ রফিক প্রমুখ
এছাড়াও এ সম্বর্ধনা সভা ও প্রবাসীদের মিলনমেলায় বিপুল সংখ্যক প্রবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাসী মিলনমেলায অংশগ্রহনকারী প্রবাসীদের নিয়ে বস্তা দৌড়, মোরগ লড়াই, চেয়ার খেলার আয়োজন করা হয়। যা প্রবাসীদের মাঝে ব্যপক বিনোদনের খোরাক যোগায়।

আলোচনা বক্তারা বলেন, প্রবাসের মাটিতে শত ব্যস্ততার ফাঁকে বিনোদনের জন্য এ জাতীয় আয়োজন প্রবাসীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বক্তাগণ আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

শেষ মদিনা প্রবাসী ফোরামের আজও আগামী সফলতা ও সকল প্রবাসীদের সুস্থতা ও সু-র্দীর্ঘিও কামনা করে দেশও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন