রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৮:০৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আবু বকর। সোমবার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাংগীরের বাড়ির ভাড়াটে। আটক আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেম জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই কিশোরী দুই বোনকে রাস্তা থেকে ফুসলিয়ে নাতনি ডেকে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সোমবার রাতে জানাজানি হলে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বাড়ির কেয়ারটেকার অভিযুক্ত আবু বকরকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আবু বকরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন