বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনে বগুড়া-রংপুর অঞ্চলে সেনাপ্রধান।

মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ

শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনে বগুড়া-রংপুর অঞ্চলে সেনাপ্রধান।

সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে” এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার কর্ম দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে নিজের অবস্থান দৃঢ় করে নিয়েছে। নিজ যোগ্যতা বলে বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রদানকারী দেশ হিসেবে সর্বজন স্বীকৃত। প্রশিক্ষণ, যোগ্যতা যাচাই এর অন্যতম মাপকাঠি। এই বিবেচনায় বাংলাদেশ সেনাাবাহিনী সারা বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের বহুমাত্রিক যোগ্যতা যাচাই করে থাকে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবছর শীতকালীন প্রশিক্ষণ/মহড়ার মাধ্যমে তাদের সমর দক্ষতা/উপোযুক্ততা যাচাই এবং পর্যালোচনা করে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী শীতকালীন প্রশিক্ষণ/মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী এই প্রশিক্ষণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে শত্রুর মোকাবেলা করার জন্য নিজস্ব সমর কৌশল অনুশীলন করা হয়। শীতের তীব্রতা উপেক্ষা করে প্রতিটি সেনাসদস্য নিজ নিজ কর্মক্ষেত্র অনুযায়ী তাদের সেনাজীবনের অর্জিত প্রশিক্ষণলব্ধ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানকে ব্যবহারিক পর্যায়ে যাচাই করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

গত ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বগুড়া ও রংপুর অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উল্লেখিত অঞ্চলে সেনাঘাটিসমূহের বিভিন্ন পর্যায়ের সমরকৌশল পরিদর্শন করেন




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন