মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তানজিমকবির সজিব(সজু) নির্বাচনী উঠান বৈঠক করেন কদমতলী গ্যাস লাইন এলাকায়

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ১১:১৩ অপরাহ্ণ

নাসিক ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তানজিমকবির সজিব(সজু) নির্বাচনী উঠান বৈঠক করেন কদমতলী গ্যাস লাইন এলাকায়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তানজিমকবির সজিব(সজু) নির্বাচনী উঠান বৈঠক করেন কদমতলী গ্যাস লাইন এলাকায়।গতকাল ১৮ ডিসেম্বর বাদ এশার পর এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি কবরস্থান কমপ্লেক্স এর আলহাজ্ব হুমায়ুন কবির,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ডাঃ মোঃ আমির হোসেন সভাপতি কদমতলী সমাজ উন্নয়ন সংস্থা,অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে মাহবুব রহমান বাবু , আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রওশন আলী,মোঃ আলমগীর হোসেন বুলু,মোঃ জহিরুর ইসলাম,মোঃ শাহজান মিয়া, মোঃ নজরুল ইসলাম,মোঃ রুহুল আমিন শেখ,মোঃ বোরহান কাজি,মোহাম্মদ আলী, মোঃ গোলাম রাব্বানী, হাজী মহিউদ্দিন মাষ্ঠার কাকা,গোলাম সরোয়ার আলম, হাজী জাকির মাষ্ঠার, হাজী নুরুজ্জামান শেখ, আবুল হোসেন,নজরুল ইসলাম ,তানভীর কবির মুন্নাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রদান অতিথি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, আমি গত নির্বাচনে বিপুল ভোট এই এলাকার মানুষ আমাকে দিয়েছে , এবার আমি অসুস্থ থাকার কারণে আমার ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো সৎ যোগ্য তানজিম কবির সজিব সজু নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছে ,আপনারা আমার ছেলে কে এবার সন্তান হিসাবে এবার সুযোগ করে দিবেন ,তার কোন পিছু টান নেই,আমার যে সম্পতি রয়েছে তা দিয়ে বসে বসে খেতে পারবে সে এলাকার জন্য উন্নয়ন করবে।এ এলাকার ছেলে হিসাবে তাকে কাউন্সিলর বানানোর লক্ষে আপনারা মাঠে থাকবেন।
সভাপতি ডাঃ আমির হোসেন বলেন, আপনারা তরুন প্রজন্মে প্রার্থী তানজিম কবির সজিব সুজুকে ক্ষমা করে দিবেন কোন অপরাধ করে থাকলে।সুজু আলী হোসেন আলার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারে তাকে এবার কাউন্সিলর বানাবেন। তাহলে এলাকার উন্নয়ন হবে।আজ এ উঠান বৈঠকে প্রমাণ করে সুজুর পক্ষে এলাকাবাসী মাঠে নেমেছে ।তাকে আমরা সহযোগিতা করলে সে জনপ্রতিনিধি হিসাবে জনগনের ও এলাকার উন্নয়ন করবে।
তানজিম কবির সজিব সজু বলেন , আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি ,যদি কোন ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।আর এলাকার সন্তান হিসাবে এবার আমাকে সুযোগ করে দিলে আমি আপনাদের পাশে থাকব।সবাইকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন