বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

একটি ডিজিটাল ওয়ার্ক করতে চাই।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ | ১১:৩৩ পূর্বাহ্ণ

একটি ডিজিটাল ওয়ার্ক করতে চাই।

রাজিব হোসেন রাজু : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন মোরক মার্কায় ভোট চান। দেলোয়ার হোসেন ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সঙ্গে থেকে প্রতিটি মিছিল মিটিং সমাবেশে অংশগ্রহণ করেছেন। মুড়াপাড়া ইউনিয়নের কৃতি সন্তান সুশিক্ষিত আদর্শবান গরীব মেহনতী মানুষের বন্ধু জনবান্ধব দেলোয়ার হোসেন। ছোটবেলা থেকেই পর উপকারী এবং মানুষ যদি কোন বিপদে আপদে পড়ে তাহলে দেলোয়ার হোসেন জাপিয়ে পড়েন। ৮নং ওয়ার্ড ঘুরে জানা যায় দেলোয়ার হোসেন আসছে ১১নভেম্বর মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছেন এলাকার মানুষের অনুরোধে। মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন আমার নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হওয়ার কোনো ইচ্ছেই ছিলো না কিন্তু এলাকার মানুষের অনুরোধে আমাকে নির্বাচনে আসতে হয়েছে। তার কারণ হলো এলাকার মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং এলাকার জনগণ বলেন আপনি যদি মেম্বার হন তাহলে আমাদের এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। তাই আমি মুড়াপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং ১১ নভেম্বর তারিখ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের নিজ দায়িত্বে ভোট দিবেন। যদি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি একজন ইউপি সদস্য অর্থাৎ মেম্বার হই তাহলে আমার এলাকার যেসকল ভাঙ্গাচুরা রাস্তাঘাট অর্থাৎ যেকোন ধরনের উন্নয়নমূলক কাজ আছে গুলো আমি শেষ করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন