মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ৮ নংওয়ার্ড আইলপাড়া যুব সমাজবাসীর উদ্যেগে আলোচনা সভায় আবারও বিজয়ী করে আনবেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা কে

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ

নাসিক ৮ নংওয়ার্ড আইলপাড়া যুব সমাজবাসীর উদ্যেগে আলোচনা সভায় আবারও বিজয়ী করে আনবেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা কে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডে আইলপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকার নারী-পুরুƒষ ওয়ার্ডবাসীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল( ৬ নভেম্বর ) মাগরিবের পর আইলপাড়া এ মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি মূলক আলোচনা সভা হয়েছে। নির্বাচনী সভায় এলাকাবাসী গর্জে ওঠেছে এবার রুহুল আমিন মোল্লার পক্ষে ওয়ার্ডবাসী মাঠে নেমেছে,তারা সবাই আবারও কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে ৩য় বার কাউন্সিলর হিসাবে দেখতে চায়। যুব সমাজের পক্ষে ৮ নং ওয়ার্ডের যুব লীগের সাধারণ সম্পাদক আমিরের নেতৃত্বে কাউন্সিলর রুহুল আমিনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান কার্যক্রম শুরু করেন।আইলপাড়া পঞ্চায়েত কমিটির ইসমাইল মাতবরের সভাপতিত্বে নির্বাচনী প্রস্তুতি মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃশাহজাহান সরকার ,নির্বাচনী উঠান বৈঠকে উৎসক জনতাকে উদ্যেশে করে বলেন, আপনারা জানেন , আমাদের কাউন্সিলর সরকারের বিভিন্ন দপ্তর থেকে মেয়রের মাধ্যমে কাজ এনে আমাদের এলাকায় উন্নয়ন করেছেন। এ ওয়ার্ডে প্রায় ৪০ হাজার ভোট রয়েছে। প্রায় ৪ থেকে ৫ লক্ষ মাুনষ বসবাস করে।প্রত্যেকের জনসেবা নিয়োজিত থাকেন।
এদিকে যুবলীগ নেতা মহসীন ভুইয়ার ভাই সাইফুল ইসলাম ভ’ইয়া আইলপাড়া আলোচনা সভায় বলেন, ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায় রুহুল আমিন মোল্লার উন্নয়ন দেখে মুগ্ধ এজন্য তার নির্বাচনে আমি অংশ গ্রহন ও সমর্থন জানাই।তিনি উন্নয়ন করে ২৭ টি ওয়ার্ড থেকে শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করেছে নারায়ণগঞ্জ জেলা সমিতি ও ফটো জার্নালিষ্ট নারায়াণগঞ্জ ।তিনি আরো বলেন, এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তাকে প্রয়োজন। আমি ভুইয়া পাড়া ভোট কেন্দ্র তাকে এবার বিজয়ী ঘোষনা করে উপহার দিব।আপনারা বাসী তাকে এ ওয়ার্ডে নির্বাচিত করবেন।নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্তমান সফল কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা, আইলপাড়া সমাজ কল্যাণ সভাপতি মোঃ মিলন,সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ৮ নং ওয়ার্ডে যুবলীগের সভাপতি মোঃশাহজাহান সরকার, ইসমাঈল মাতবর,আব্দুল হক,গোদনাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন, মোঃ ইয়াছিন, আমির , সাইদুল , ১৪ দলীয় সমর্থক গোলাম মোস্তফা,মোঃ সাগরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোস্তফা।আলোচানা সভায় বর্তমান সফল ও দুইবারের নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমি রাজনীতি করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ও নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ সাংসদ এ কেএম শামীম ওসমানের এবং মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী মহোদয়ের ।তারা উর্ধ্বতন কর্মকর্তার থেকে আমাদের এলাকার জন্য উন্নয়ন করতে সাহায্য সহযোগিতা করলে তার মাধ্যমে আমি উন্নয়ন করতে পারি ।এ কে এম শামীম ওসমানের দিক নির্দেশনা তার নেতৃত্বে ডিএনডি প্রকল্প ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছেন এবং তার একনিষ্ঠ কর্মী হিসাবে রাজনীতি ও কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘ ১০ বছরে প্রায় ২শত কোটি টাকা ওয়ার্ডবাসীর জন্য উন্নয়ন কাজ করেছি।আমি আপনাদের সহযোগিতার কারণে এ উন্নয়ন করতে পারছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনা দেশ কে উন্নয়নের রোল মডেল বানাতে চেষ্ঠা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উন্নয়ন ধরে রাখতে আমাকে আপনারা সুযোগ করে দিলে আমি অসমাপ্ত কাজ গুলো সম্পূর্ন করে দিবো।আইলপাড়াবাসীর জন্য যে পানি সমস্যা এটা এবার মার্চ মাসে টেন্ডার হলে আমি এ পানি সমস্যার সমাধান করে দিবো।নতুন পাম্প থেকে পাইপ দিয়ে আইলপাড়ার পানি সমস্যা সমাধান করার চেষ্টা করব।আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। নির্বাচন এলে অনেকেই নির্বাচন সময়ে নদীর পাড়ের বালু চরের ভাঙ্গা গড়ার মত করে,কিন্তু আমি এলাকাবাসীর সাথে পাথরের মতশক্ত করে থাকতে চাই। আমাকে নির্বাচিত করলে সুন্দর পরিবেশ সম্মত বসবাস করার যোগ্য করে তুলব।ধনী-গরিব পার্থক্য থাকবেনা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন