সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।গতকাল রবিবার(১লা নভেম্বর ) সরেজমিনে গিয়ে দেখা যায় , কাউন্সিলর পদ প্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী সালাম ব্যানার ও পেষ্টুন ্এবং এলাকার ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখতে পাওয়া যায়। নাসিক ৬ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ন এলাকা হল সুমিল পাড়া, রেললাইন ,নতুন বাজার,আদমজী বিহারী কলোনী ,সোনামিয়া বাজার,গোদনাইল, মন্ডলপাড়া, বার্মাস্যান্ড, বাগপাড়া,এসও রোড,আদমজী বাজার,মুনলাইট নিয়ে গঠিত হয়েছে।নাসিক ৬ নং ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।আওয়ামীলীগের ও বিএনপি সর্মথিত প্রার্থী এ ওয়ার্ডে। তারা নির্বাচনী সালাম প্রদান এবং ব্যানার ,পেষ্টুন দিয়ে এলাকায় ভরপুর। প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় সভা করতে দেখা যায়।নাসিক ৬ নং ওয়ার্ডের বিশিষ্টি সমাজ সেবক রাজনীতিবিদ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, প্যানেল মেয়র -২ এবং নাসিক ৬ নং ওয়ার্ডের বর্তমান সফল ক্উান্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি আসন্ন নাসিক ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান করেন । তিনি ওয়ার্ডে প্রচার প্রচারণা ব্যানার পেষ্টুন দিয়ে এলাকায় প্রচারণা ও মতবিনিময় সভা করেন। তিনি উন্নয়ন করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠেন।এলাকাবাসী উন্নয়নের রুপকার হিসাবে আখ্যায়িত করেন।সফল কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন, উন্নয়নের সুবিধা নিন, কাজ করার ও অসমাপ্ত উন্নয়নের পুনরায় সমর্থন ও সুযোগ দিন। জনগনের সেবায় নিয়োজিত আছি থাকতে চাই। আমি আমার ওয়ার্ডের জনগনের জন্য জনসেবায় নিয়োজিত রয়েছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত থাকতে চাই।এই করোনা কালীন সময় প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে করোনার সামগ্রী পোছে দিচ্ছে। করোনার বিভিন্ন উপকরন দেওয়া ,সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাওয়া এবং নাসিক উন্নয়ন করা আমার কাজ। সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল নিজস্ব তহবিল,রিলিফ কার্ড , বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃদুগ্ধ ভাতা,প্রতিবন্ধি ভাতা,জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, মশক নিধন দেওয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছে।জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি।এছাড়াও সুমিল পাড়া জামে মসজিদের সভাপতি ,আদমজী জামে মসজিদের উপদেষ্টা ,সোনামিয়া বায়তুন নুর জামে মসজিদের উপদেষ্টা,সুমিলপাড়া বাদশা মিয়া জামে মসজিদের দাতা ও মোতায়াল্লি ,নূরে মদিনা মোহেব্বীয়া বাদশা মেম্বার দীনিয়া মাদরাসার (কমপ্লেকè)এর দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি,সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল,রাস্তা-ঘাট পাকা,ড্রেন এবং লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছি। ৬ নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার লক্ষ্যে পুনরায় জনগনের সেবা দিতে চাই।এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপাপন্তর করতে চাই।আমার এলাকার প্রায় ৯০ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।বাকি কাজ গুলো করতে পারি সেলক্ষ্য সকলের কাছে সহযোগিতা কামনা ও সমর্থন কামনা করছি। মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে সকলে কাছে নির্বাচনী সালাম, দোয়া প্রার্থনা কামনা করছি।
এদিকে নাসিক ৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতি বিদ নারায়ণগঞ্জ জেলা বঙ্গবুন্ধ ফাউন্ডেশেনের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান ও প্রচার প্রচারণা করছেন । তিনি এলাকায় ব্যানার পেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন,নাসিক নির্বাচনী সালাম প্রদান করেন ও সকলের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎকার করছেন। বিভিন্ন এলাকায় ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সাধারন মানুষের কাছে করোনার সামগ্রী পোছে দিচ্ছেন। এলাকার অনেক অসহায় গরীব নিরীহ লোক তার কাছে এলে তিনি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন। তিনি জনপ্রতিনিধি না হলেও অনেকে তার সমর্থন রয়েছে।মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে সকলে কাছে দোয়া প্রার্থী কামনা করছি।আরেক নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতি বিদ এস.এম আসলাম নির্বাচনী সালাম ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানান,তিনি নাসিক ৬ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী হিসাবে নির্বাচনী ব্যানার পোষ্ঠার দিয়ে এলাকায় প্রচার প্রচারণা করেন।তিনি গত দুইবার নাসিক নির্বাচনে প্রার্থী হয়ে শেষ মূর্হুতে এসে তাকে চাপ প্রয়োগ করলে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান । কিন্তু এবার তিনি প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন করবেন বলে জানান। তিনি বলেন আসন্ন নাসিক নির্বাচনকে ঘিরে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।এই দেশ আপনার ,আমার আসুন সবাই মিলে আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়ি।মাদকমুক্ত সমাজ উপহার দিতে চাই।।তিনি ওয়ার্ডবাসীর কাছে নির্বাচনী সালাম প্রদান করেন।