শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

হাজী আফজাল হোসেন’র মনোনয়নপত্র দাখিল

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | ১১:২২ অপরাহ্ণ

হাজী আফজাল হোসেন’র মনোনয়নপত্র দাখিল

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের হাজী আফজাল হোসেনের নমিনেশন পেপার দাখিল।
২৪ শে অক্টোবর (রবিবার) বেলা সাড়ে ১২ টায়, আসন্ন সোনারগাঁ উপজেলার ,পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে বিশাল জনসমর্থন নিয়ে সোনারগাঁও উপজেলা নির্বাচন কমিশনায় ,নমিনেশন পেপার জমা দেন। এ বিষয়ে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এলাকাবাসী বলেন, এ নির্বাচনে হাজী আফজাল হোসেন কে এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমরা তার জন্য এলাকা থেকে সোনারগাঁও উপজেলায় বিশাল জনতা নিয়ে এখানে উপস্থিত হয়েছি।মাননীয়প্রধানমন্ত্রীর কাছে আমরা তার জন্য নৌকা প্রতীক আশা করি, হাজী আফজাল হোসেন এলাকার একজন যোগ্য প্রার্থী।নির্বাচন ছাড়াও এলাকার গরিব দুঃখী মানুষের পাশে ছিল। জনগণের স্বার্থে নিজেকে বিলীন করে দিত। নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে সে আসলে একজন যোগ্য প্রার্থী। সরকারি-বেসরকারি দুনোটাই সুযোগ সুবিধা আমরা তার কাছ থেকে পাব।এছাড়াও এলাকাবাসী আরো বলেন, এলাকায় হাজী আফজাল হোসেন একজন মানুষ যে, গরীব দুঃখী মানুষের সর্বদা পাশে থাকে। আমরা এ নির্বাচনে তাকেই জয়লাভ করতে চাই এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তাকিয়ে দেখতে চাই।এ ব্যাপারে মেম্বার পদপ্রার্থী হাজী আফজাল হোসেন বলেন,আমি নির্বাচন জনগনের জন্য করতে চাচ্ছি। জনগণের সেবা করাই আমার মুখ্য উদ্দেশ্য। গরীব দুঃখী মানুষের সরকারি-বেসরকারিভাবে এলাকার জন্য কিছু করতে চাই।এছাড়াও তিনি আরো বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমান অর্থ দান করেছে, এখন আমি জনগণের ভালোবাসা নিয়ে সেবা করতে চাই গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদের প্রয়োজনে কিছু করতে চাই। আশা করি আল্লাহতালা যদি চায় আমি জনগণের ভালোবাসায় ইনশাআল্লাহ জয় লাভ করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন