মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ হাইওয়ে ওসি সাজ্জাদ করিম খানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বুধবার, ২০ অক্টোবর ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ

সোনারগাঁ হাইওয়ে ওসি সাজ্জাদ করিম খানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ সদ্য যোগদানকৃত হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খানের ফুটপাত ও অবৈধ স্থাপনা ও দখলদারি উচ্ছেদ অভিযান চালানো হয়।আজ ২০ শে অক্টোবর (বুধবার) সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত অবৈধ স্থাপনা সকাল ১০.৩০মি. থেকে বিকেল তিনটে পর্যন্ত সোনারগাঁ হাইওয়ে থানার‌ ওসি সাজ্জাদ করিম খান এর উদ্যোগে উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড হয়ে যায় মোগরাপাড়া ফুটপাত ও অবৈধ স্থাপনা। এ উচ্ছেদ অভিযানে ওসি সাজ্জাদ করিম খান গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে অবৈধ ভাবে ফুটপাত ও স্থাপনা তৈরি করে জনপদ বন্ধ করে সাধারণ যাত্রীদের রাস্তা অবরোধ করে, পথচারীদের বিঘ্ন ঘটে যে সমস্ত স্থাপনা দোকানপাট তৈরি হয়েছে সেগুলো আমরা অভিযানের মাধ্যমে দখলমুক্ত করার চেষ্টা করছি, কোনভাবেই জনপদ বন্ধ করে জন হয়রানি সীডের ইউজ করা যাবে না। জনপদ বন্ধ করে যে সমস্ত স্থাপনা তৈরি হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ ফুটপাত রাখা যাবে না । এক্ষেত্রে হাইওয়ে পুলিশের আওতাভুক্ত ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে
এছাড়াও তিনি আরো বলেন, আমার এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে কোনোভাবেই কোন উপর মহলের তদবিরে আমাকে প্রভাবিত করতে পারবে না ।
আমি মহাসড়কের পাশে থাকা ফুটপাত ও অবৈধ স্থাপনা দখলমুক্ত করবো ইনশাআল্লাহ। এতে কোনভাবেই আমাকে প্রভাবিত করতে পারবে না। এই অভিযান আমি ক্রমাগতভাবে অব্যাহত রাখব এবং আমার ফোর্স এর মাধ্যমে নজরদারি করব যদি এরপরেও কোন ফুটপাত ও অবৈধ স্থাপনা পুনরায় তৈরি হয় আমি আইনগত ব্যবস্থা নেব।এ অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ হাইওয়ে থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ করিম খান, হাইওয়ে থানার টিআই মোহাম্মদ ওমর ফারুক, এসআই মোস্তফা, এসআই জিয়া, এসআই বেনু দাস সহ সঙ্গীয় ফোর্স।এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী সড় স্থানীয় সচেতন নাগরিকগন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন