ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মুক্তার হোসেন মুক্তাদী কে সংগঠনে তার কর্মকাণ্ড সন্তোষ মূলক না ও নানা অনিয়মের কারণে আজীবন সদস্য পথ থেকে বহিস্কার করা হয়।
নারায়ণগঞ্জ, সোনারগাঁ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সোনারগাঁ উপজেলা শাখা ১১জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয় ২৩ শে মে ২০২১ইং তারিখে। এ কমিটির সভাপতির পদে মুক্তার হোসেন মুক্তা দিকে রাখা হয়। কমিটি অনুমোদিত হওয়ার পর থেকে এ পর্যন্ত তার সন্তোষ মুলক কোন কাজ পাওয়া যায়নি। সভা সেমিনার মিটিংয়ে অনুপস্থিতি দেখা যায়। কখনো কোনো ভূমিকায় তাকে দেখা যায় না। নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ সদস্যদের কাছ থেকে পাওয়া যায়।
যার ফলে গত ১০ই অক্টোবর রবিবার সোনারগাঁও উপজেলা শাখার অফিস কক্ষে জরুরি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ কে সভাপতির আসনে বসিয়ে সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা শুরু হয়।
এ মতবিনিময় সভা ও আলোচনায় রেজুলেশনে উল্লেখ করা হয়-এতদ্বারা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ সোনারগাঁও উপজেলা শাখার অফিস কক্ষে অদ্য। ১০-১০-২০২১ইং রবিবার এক জরুরি সভা আহ্বান করা হয়। উক্ত সভায় হারুন রশিদের সভাপতিত্বে আনীত বিষয় সমূহের আলোচনা শুরু করা হলো।
উক্ত আলোচনায় আরজেএফ এর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মুক্তার হোসেন মুক্তাদির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে। আরজেএফ এর সভাপতি হিসেবে তার কোনো ভূমিকায় এবং দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকার কারণে তাকে অত্র আরজেএফ থেকে অব্যাহতি দেওয়া হল এবং কেন্দ্রীয় কমিটির কাছে তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করার জন্য জোর সুপারিশ করা হলো। এ রেজুলেশনে উপস্থিত সকল সদস্যদের স্বাক্ষর গ্রহণের পর আরো কোনো আলোচনা না থাকায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আরজেএফ এর সভা সমাপ্তি ঘোষণা করেন এবং আজকের সভার কার্যাদি কার্যকর করার জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ করেন। জএ সুবাদে আরজেএফ এর কেন্দ্রীয় স্যার জহিরুল ইসলাম কে অবগত করা হলে তিনি বলেন, সংগঠনে সদস্যদের রেজুলেশন স্বাক্ষরিত হলে আপনারা নতুন সভাপতির মাধ্যমে কেন্দ্র কমিটি জমা দিয়ে নতুন কমিটি অনুমোদন করেন।
অতএব সকলের সম্মতিক্রমে সোনারগাঁ আরজেএফ এর উপজেলা শাখার সভাপতি মুক্তার হোসেন মুক্তাদী কে বহিষ্কার ঘোষণা করা হল।