সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বাতেন পাড়া (রওশন চেয়ার ম্যান এলাকায়) নারী-পুরুষ ও এলাকাবাসীর গর্জে উঠেছে সকলে চাঁদাবাজ ঠেকাও ,এবার পরিবর্তন চায় ,তারা আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম উঠান বৈঠকে মতবিনিময় বিভিন্ন কথা আশ্বাস করেন। তখন এলাকাবাসী সম্মতি জ্ঞাপন করেন আমরা পরিবর্তন দেখতে চাই এবার আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে কাউন্সিলর হিসাবে আমরা এলাকাবাসী দেখতে চায়। এলাকার জনগন উৎসাহ উৎদীপনা নিয়ে আনোয়ার ইসলামের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এলকাবাসী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে কাউন্সিলর বানানোর লক্ষ্যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও চাদাঁবাজ সর্ম্পকে অবহিত করেন।মোঃআনোয়ার ইসলাম নীতি নৈতিকতায় অন্য সকল কাউন্সিলর পদপ্রার্থী থেকে ভিন্ন তিনি কালো রং হলেও মনটা সাদা। তিনি রাজনীতি ও এলাকায় উন্নয়ন পরিবর্তন নিয়ে চিন্তা করেন।তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে।
গতকাল (১৬ অক্টোবর) বাতেন পাড়া (রওশন চেয়ারম্যান নগর এলাকায়) বাদে আসর পড়ে মতবিনিময় সভা নির্বাচনী প্রচার প্রচারণা করেন। এসময় উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম ,মোঃসক্কুর আলী, মোঃ আবদুল্লাহ,মোঃহেমায়েতউল্লাহ,মোঃমনসুর আলী, মোঃ হানিফ, মোঃ দেলোয়ার হোসেন,মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ কামাল পারভেজ, মোঃ রিপন,মোঃশুভসহ নারী-পুরুষ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বলেন,আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।আপনারা আমাকে সম্মতি জ্ঞাপন করেন আমি ১ নং ওয়ার্ডকে নতুন সমাজ উপহার দিতে চাই । আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে কে সুন্দর ভাবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড উপহার দিব। তিনি এলাকার নারী –পুরুষ সকলকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন উঠান বৈঠকে মতবিনিময় সভায় ।সকলে কাছে দোয়া ও সমর্থন কামনা করে নির্বাচনী সালাম প্রদান করেন।