শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীআলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে মতবিনিম সভায় কাউন্সিলর দেখতে চায়

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ১০:০৯ অপরাহ্ণ

নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীআলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে মতবিনিম সভায় কাউন্সিলর দেখতে চায়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে এলাকাবাসী কাউন্সিলর হিসাবে দেখতে চায়। এলাকার জনগন উৎসাহ উৎদীপনা নিয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ও মতবিনিময় করতে দেখা যায়। এলকাবাসী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামকে কাউন্সিলর বানানোর লক্ষ্যে বিভিন্ন সভায় উপস্থিতিতে এলাকার সর্ম্পকে অবগত করেন।মোঃআনোয়ার ইসলাম নীতি নৈতিকতায় অন্য সকল কাউন্সিলর পদপ্রার্থী থেকে ভিন্ন। তিনি রাজনীতি ও এলাকায় উন্নয়ন পরিবর্তন নিয়ে চিন্তা চেতনা মগ্ন থাকেন। জনগণের সেবার কথা চিন্তা করে নাসিক ১ নং ওয়ার্ডে জনগনের সেবা করতে চান।এলাকাবাসী ও তাকে মনে প্রাণে ভালো বাসেন তিনি একজন আদর্শ নীতিবান ব্যাক্তি।ওয়ার্ডের প্রতিটি মহল্লায় আনোয়ার ইসলামের বিকল্প কেউ নেই তার কথা মুখে মুখে শুনা যাচ্ছে। তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে।তিনি মসজিদ, মাদরাসা ও স্কুল সেবায় নিয়োজিত রয়েছেন।
গতকাল (১১ অক্টোবর) বাতেনপাড়া,নয়াবাড়ী , মজিববাগ এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম,মোঃ জহির প্রধান,মোঃ জামাল প্রধান ,আব্দুল কাদের মোঃ নাছির মোঃ শুক্কর আলী মোঃ মাসুম,মোঃ জাকির হোসেন.মোঃ ফজলুম ,মোঃ রিয়াজসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বলেন, জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই।করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছি।এলাকাবাসী আমাকে আমার নতুন সমাজ উপহার দিতে সাহস ও উদ্দীপনা প্রদান করছেন। আমি আমার ১নং ওয়াডের্র করোনা কালীন সময়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ত্রান সামগ্রী কার্যক্রম অব্যাহত রেখেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ১ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই।। তিনি এলাকার নারী –পুরুষ সকলকে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন মতবিনিময় সভায় ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচনে অংশগ্রহন করে পুনরায় জনগনের সেবা দিতে চাই। এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য।সকলে কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন