বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে জাল নোটসহ ৪ প্রতারক গ্রেপ্তার

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | ৮:০০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জাল নোটসহ ৪ প্রতারক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধারসহ উল্লিখিত আসামীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।গতকাল তাদেরকে অভিযান চালিয়ে জাল টাকা ও প্রতারকদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা মোঃ আকাশ মিয়া (২৫), জেলা- সিরাজগঞ্জ মোঃ ইসমাইল হোসেন (৩৭) জেলা- সিরাজগঞ্জ, মোঃ রবিউল হাসান (২৭) জেলা- সিরাজগঞ্জ, মোঃ সুমন আলী ওরফে কবির (৩৩) জেলা-নওগাঁ।
মাহমুদুল হাসান লেঃ কমান্ডার মিডিয়া অফিসার জানান, দীর্ঘদিন যাবৎ তারা ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।র‌্যাব-১১ একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই দলটির উপর গোয়েন্দা নজরদারী করে ঘটনার সত্যতা পায়। নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। র‌্যাব-১১ এর এই জাল টাকা উৎপাদান ও বিতরণের মূল হোতাকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যμম প্রμিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন