সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ১৯৮০ সালে নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন আলী আহম্মদ চুনকা।তারই মেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর মাতা হিসাবে খ্যাত ডা. সেলিনা হায়াৎ আইভী সম্ভাবনা রয়েছেন ডিসেম্বর-২১ নাসিক নির্বাচনে হ্যাটট্রিক করতে পারেন। সিদ্ধিরগঞ্জে হ্যাটট্রিক সম্ভাবনা আছে নাসিক ৮ নং ওয়ার্ডে উন্নয়নের রুপকার ওয়ার্ডবাসীর জনপ্রিয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। আসছে নাসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।নির্বাচন যতই দিন ক্ষন ঘনিয়ে আসছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলরা নির্বাচনী প্রচার প্রচারনা করতে দেখা যাচ্ছে।২ হাজার ১১ সালে, ২ হাজার ১৬ সালে, ডিসেম্বর ২১ সালে নির্বাচন করে হ্যাটট্রিক করার সম্ভাবনা রয়েছে মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ।নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর নিয়ে নাসিক গঠিত হয়েছে। মেয়র ও কাউন্সিলর আওয়ামী দলীয় কাজে সবসময় মিটিং ও সভায় ব্যস্ত থাকেন। সাতাইশ টি ওয়ার্ড নিয়ে নাসিক গঠিত হয়েছে।একজন মেয়র, সাতাইশ কাউন্সিলর, নয় জন সংরক্ষিত নারী কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতায় রয়েছে।নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডেও ব্যাপক উন্নয়ন এর কাজ ও সমাজসেবা মূলক কাজ করে তিনি পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে রুহুল আমিন হ্যাটট্রিক করবেন এলাকাবাসী জানান । রুহুল আমিন মোল্লার মনোভাব উদার এবং এলাকার উন্নয়ন কাজে মানবিক দেখতে পাওয়া যায়। এলাকার জনগণের সাথে আলাপ কালে এসব কথা জানা যায়।এলাকার ভোটাররা বলেন, নির্বাচনী আমেজ আমরা দেখতে পারছি।মাননীয় মেয়র ও কাউন্সিলর তাদের পেষ্টুন দিয়ে এলাকায় প্রচার প্রচারনা করছেন। আমাদের খুজ খবর নিচ্ছে। আমাদের সাথে মতবিনিময় করছেন। এলাকায় অসহায় মানুষদের পাশে হাত বাড়িয়ে দিচ্ছেন।নাসিক মেয়র ও কাউন্সিলর এর সুপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে অবকাঠামো ও অর্থনৈতিক দিক থেকে আরো সমৃদ্ধি অর্জন করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নাসিক উন্নয়নে বদলে গেছে নগর ও প্রত্যেকটি ওয়ার্ড।শত শত কোটি টাকার উন্নয়নে রাস্তাঘাট,খাল,সেতু কালভার্ট নির্মাণ, মশক নিধন,শিক্ষা ,স্বাস্থ্য,বর্জ্য ব্যবস্থাপনা,ড্রেন ,খেলা ধুলার মাঠ,লাইটিংসহ ইত্যাদি উন্নয়নে নজরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন মাননীয় মেয়র ও কাউন্সিলর। এছাড়াও সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পুনঃখনন,সৌন্দর্য বৃদ্ধিকরণ,জলাধার সংরক্ষন,নগর ও ওয়ার্ড আলোকিতকরণ,ওয়াকওয়েসহ নানা ধরণের উন্নয়নে সমৃদ্ধি প্রসারতা করেন।