বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর বখাটের হামলা ,গুরুতর আহত, থানায় মামলা

সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর বখাটের হামলা ,গুরুতর আহত, থানায় মামলা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
গত শনিবার মেয়েটি তুলে নিয়ে যাওয়া চেষ্টা করে ৪/৫ জনের একটি বখাটে দল।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেয়ের ডিভোর্সকৃত স্বামী উজ্জ্বল,ও তার সহযোগী মনির,পনির।এই হামলার ঘটনায়,উজ্জ্বল,আলামিন, মনির, পনির,মোসাঃ খোদেজা, ও রহমতুল্লাহ সহ আজ্ঞাত আরোও ৪/৫ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা করেছে আহতের বাবা।
কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সোনারগাঁও থানা পুলিশ। মেয়েটি সোনারগাঁও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
হামলার শিকার স্কুল ছাত্রীর বাবা বলেন,আমার স্ত্রী ও মেয়ে মোসাঃ আফরিন (১৫) কে স্কুল থেকে নিয়ে বাসায় পৌছানোর পথে অজ্ঞাত কয়েক জন সন্ত্রাসী বখাটে আমার মেয়ে টেনে হেছড়ে সিএনজিতে উঠানোর চেষ্টা করলে আমার স্ত্রী বখাটেদের বাধা দেয়,এই সময় ঐ বখাটে গুলো আমার স্ত্রীর উপর হামলা করলে আমার স্ত্রী একটি দাঁত ভেঙে যায়।এবং আমার মেয়ের, হাতে পায়ে, পিঠে,ও মুখমন্ডলে কিল ঘুসি,ও লোহার রট দিয়ে আগাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়ে পরলে তাদের ফেলে পালিয়ে যায় ঐ বখাটের দল।পরে স্থানীয় মানুষের সাহায্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে ঐ স্কুল ছাত্রী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা হলেও এখানো কাউকে গ্রেফতার করতে পারেনি সোনারগাঁও থানা পুলিশ। এই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুল ছাত্রীর পরিবার।
উল্লেখ্য, গত ছয় মাস পূর্বে আহত মোসাঃ আফরিনকে কোর্টের মাধ্যমে বিবাহ করে উজ্জ্বলকে, তারপর থেকে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন স্টিমরোলার।পরে আফরিন ও উজ্জ্বলের কোর্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে। তার পর থেকেই রাস্তা ঘাটে দেখলে ঐ বখাটে তাকে তুলে নিয়ে যাওয়া ও বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।তারই অংশ হিসাবে এই ঘটনা ঘটিয়েছে বখাটের দল।
আহত আফরিন নভেম্বর এসএসসি পরিক্ষায় আংশগ্রহনের কথা রয়েছে কিন্তু তার বর্তমান পরিস্থিতিতে কিভাবে সে পরিক্ষা দিবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে পরিবারের মাঝে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন