শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে টিকাদান কর্মসূচি ও এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে টিকাদান কর্মসূচি ও এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সাদ্দাম হোসেন মুন্না:সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মাদরাসার তিন শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন নাসিক এক নম্বরওয়ার্ড কাউন্সিলর ওমর ফারক। গত মঙ্গলবার রাত আটটায় হীরাঝিল এলাকায় নিজ কার্যালয়ের সামনে দোয়া মিলাদ মাহফিল ও কেক কেটে তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। একইদিন কাউন্সিলর ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ওই ওয়ার্ডের ফুলকলি মোড়ে আড়াইহাজার নারী-পুরুষকে করোনার টিকা প্রদান করা হয়। এসময় কাউন্সিলর ফারুক বলেন, জননেত্রেী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে সারা দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে ঠিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকথায় আমার নির্বাচিত এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে সুষ্ট ও সৃশৃক্সখলভাবে আড়াইহাজার নারী পুরুষকে টিকা দেওয়া হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে টিকাদান কর্মসূচিকে একটি যুগান্তকারি উদ্যোগ বলে কাউন্সিলর ওমর ফারুক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামানা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন