ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ এমপি খোকার উদ্যোগে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে সারা দেশ ব্যাপী ২৮’শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলছে নানা আয়োজন।
একই ভাবে সোনারগাঁ উপজেলাও তার ব্যাতিক্রম নয়। নারায়নগঞ্জ-৩ আসনের আলোচিত সাংসদ লিয়াকত হোসেন খোকা উক্ত দিবস উপলক্ষ করে সামিল হচ্ছেন নানা আয়োজনে। তারই ধারাবাহিকতায় উপজেলার পৌরসভায় ভট্টপুর ষোল পারা এলাকায় মাদরাসাতুস সিরাতুল মুস্তাকিমে নিজস্ব তত্ত্বাবধানে আয়োজন করেন বিশেষ দোয়া মুনাজাত। পাশাপাশি এতিম ছাত্র সহ সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ও ছাত্রদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন, তাছাড়া অনাথ ছাত্রদের সাথে আলাপচারিতার মাধ্যমে খোঁজ খবর নেন।
মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির সকলেই এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল ও উপজেলা ছাত্র সমাজের নেতা ফজলুল হক মনি সহ আরো অনেকে