বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল চোর গ্রেপ্তার-২

রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | ১১:১৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল চোর গ্রেপ্তার-২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ড্রামভর্তি ১হাজার ৮শত ৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং ২জনকে গ্রেফতার করে।গত(২৬ সেপ্টম্বর)ভোর রাত্রে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি এর একটি আভিযানিক দল তেলসহ চোরাই চক্রের ০২ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মোঃ নাঈম (৩০) এবং মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন (১৯)।জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নাঈম সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাড়ীপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ এর ছেলে এবং মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ভাটারা এলাকায়।
মাহমুদুল হাসান লেঃ কমান্ডার উপ-পরিচালক মিডিয়া অফিসার জানান,গ্রেফতারকৃত আসামীরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই এবং চোরাই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারী চোরাই চক্রকে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দঃ বিঃ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন