সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, চলাচলের অনুপযোগী

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | ১১:৫২ অপরাহ্ণ

সোনারগাঁ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, চলাচলের অনুপযোগী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে।

মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজ দীর্ঘদিন যাবৎ মেরামতের কাজ হবার পর নতুন করে উপরে ছাউনি দেওয়ার পর হকারদের উৎপাত বেড়ে যায়।

লক্ষ্য করা যায়, এ ফুট ওভার ব্রিজ টি
মোগরাপাড়া চৌরাস্তায় মানুষের চলাচলের ও পারাপারের অন্যতম একটি মাধ্যম। শত শত মানুষ এ বৃষ্টি ব্যবহার করে থাকে। কিন্তু হকারদের দখলে থাকা ব্রিজ টি মানুষের চলাচলের অনুপযোগী।

হকারদের বেচাকেনার ব্যস্ততার ফলে জনগণের চলাচলের পথ গুলো বন্ধ হয়ে থাকে। যার কারণে দেখা দেয় ফুট ও ভারব্রিজে দীর্ঘ জ্যাম জট।

এ বিষয়ে সোনারগাও হাইওয়ে পুলিশ ওসি মনিরুজ্জামান সাথে মুঠোফোনে কথা বললে, তিনি জানান, আমরা অনেকবার ফুটওভার ব্রিজে অভিযান চালিয়ে হকারদের মালছামানা জব্দ করে ব্রিজে না বসার অঙ্গীকার নিয়ে মাল-সামানা ছেড়ে দেই,এর পরেও তারা এ ফুটওভার ব্রিজে বসে থাকলে অবশ্যই আমরা অতি শীঘ্রই জনগণের চলাচলের জন্য হকারদের দখলে থাকা ব্রিজ টি হকার মুক্ত করার চেষ্টা করব।

এছাড়াও তিনি বলেন, আপনারা ও সচেতন থাকবেন যাতে ফুট ওভারব্রিজে কোন হকার বসতে না পারে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন