বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে সরকারি টিউবওয়েল দেয়ার নামে অর্থ আত্মসাৎ

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে সরকারি টিউবওয়েল দেয়ার নামে অর্থ আত্মসাৎ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনের বিরুদ্বে সরকারি টিউবওয়েল দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের প্রমান পাওয়া গেছে।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,টিউবওয়েল,বয়স্ক ভাতা,ভিজিডি কার্ড ও শালিসি বাবদ বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নিয়েছে সাবিনা মেম্বার।

সরেজমিন অনুসন্ধানে গিয়ে গতকাল বাড়ীচিনিস এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর সাথে কথা বললে তিনি জানান, প্রায় তিন বছর হল সাবিনা মেম্বার সরকারি টিউবওয়েল দেয়ার জন্য আমার কাছ থেকে আট হাজার টাকা নিয়েছেন। টিউবওয়েল দেই দিচ্ছি বলে দীর্ঘদিন ঘুড়ানোর পর সাবিনা বলেন ,আপনার টাকা চুরি হয়ে গেছে এই জন্য আমি টিউবওয়েল দিতে পারছি না। এখন আবার ২০ হাজার টাকা চাচ্ছেন। টাকা না দিলে টিউবওয়েল ও দিবে না আর টাকা ও ফেরত দিবে না।

এছাড়াও প্রতিবেশী কয়েজনের কাছে থেকে ভোটার আইডি কার্ড ও ভোটার আইডি কার্ডে নাম ঠিকানা সংশোধন করে দিবে বলে টাকা হাতিয়ে নেন বলে জানাগেছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি অশ্বিকার করেন।বিষয়টি ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে অবহিত করলে তিনি বলেন,এধরনের কোন অভিযোগ আমার জানা নেই।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামকে অবহিত করা হলে তিনি বলেন, এধরনের কোন অভিযোগ আমার জানা নেই। তবে আমরা অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন