সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪৩ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃনাসিক ৬ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগে উদ্যোগে বিশাল কর্মী সভা বিকালে মুনলাইট সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩( সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি এবং নাসিক ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির পৃষ্ঠ পোষকতায় বিশাল কর্মী সভা সফল ভাবে হয়েছে। আলহাজ্ব মতিউর রহমান মতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল , নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন, নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, যুগ্ন সম্পাদক শাহ নিজাম,আলাহাজ্ব মজিবুর রহমান এসময় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।নারায়নগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আহবানে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে সুন্দর ও সফলভাবে নাসিক ৬ ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নেতারা বলেন বারবার আলহাজ্ব মতিউর রহমান মতিকে কাউন্সিলর নির্বাচিত করার জন্য এলাকাবাসীর কাছে আহবান জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন