সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায় এবং তাদের সিদ্ধান্ত ও মতামত সর্ম্পকে জানা যায়।গত বুধবার (২২ সেপ্টম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় , সম্ভব্য কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখা যায়। আসন্ন নাসিক নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মতামত সর্ম্পকে জানান তারা নির্বাচনে অংশ গ্রহন করবেন । সরেজমিনে দেখা যায় নাসিক ৫ নং ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও জনগনের মধ্যে আনন্দ উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও উৎসাহ উদ্দিপনা চলছে।আদমজী ইপিজেড রোডের পূর্ব পাশে অবস্থিত নাসিক ৫ নং ওয়ার্ডটি গুরুর্ত্বপূন এলাকা নিয়ে গঠিত হয়েছে। নাসিক ৫ নং ওয়ার্ডের এলাকা গুলো হচ্ছে, আজিবপুর, মাজাররোড, সর্দারপাড়া, ওমরপুর, হারাইন্নপুকুরপাড়. হাটখোলা, সাইলোগেট,পাওয়ার হাউজ, সিদ্ধিরগঞ্জবাজার, পাথুইরাপাড়া,রেরলাইন এর দক্ষিণপাশ সহ বিভিন্ন এলাকা এ ওয়ার্ড গঠিত হয়েছে।
আরেক নাসিক ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ,সাবেক সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক,সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক,সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক গভনিং বডির সদস্য সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মোঃ রমজান আলী নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।তিনি বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সম্মুখীন হয়ে আজও আওয়ামীলীগের রাজনীতি করতে পারছি। তিনি সামাজিকতা, উদারতা , আদর্শ ও নীতি নৈতিকতায় একজন মানুষ। এলাকার অনেক অসহায় গরীব নিরীহ লোক তার কাছে এলে তিনি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন। তিনি করোনা কালীন সময়ে যথাসাধ্য মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তিনি জনপ্রতিনিধি না হলেও অনেকে তার সমর্থন রয়েছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।জনগন আমার পাশে থাকলে আমি নাসিক ৫ নং ওয়ার্ডেকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব ।আমি সন্ত্রাস মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে সকলে কাছে দোয়া প্রার্থী কামনা করছি।
বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ সাবেক আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি বর্তমানে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আনিছুর রহমান নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছি।এলাকাবাসী আমাকে যোগ্য মনে করেই নির্বাচনে অংশ গ্রহন করতে সাহস ও সম্মতি প্রদান করছে। আমি আমার ৫ নং ওয়াডের্র করোনা কালীন সময়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ত্রান সামগ্রী কার্যক্রম অব্যাহত রেখেছি। আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই।
এদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়। তিনি নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক গণসংহতি আন্দোলনের , সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক গণসংহতি আন্দোলনের, ন্যায়ের আলো সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (নাসো-বাংলাদেশ), বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক । ন্যায়ের আলো সংগঠনের মাধ্যমে প্রায় দেড় যুগ যাবৎ এলাকার উন্নয়ন এক ঝাক তরুণ প্রাণ নিয়ে কাজ করে যাচ্ছে ।তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হয়ে এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা করে যাচ্ছেন। এলকায় ব্যানার পেষ্টুন দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করেতে দেখা যায়।এলাকার জনগণের সাথে সৌজন্য বোধ ও নির্বাচনী আলাপ আলোচনা করতে দেখা যায়।করোনা কালীন সময়ে অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতা করেন।
এদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রাথী বিশিষ্ট সমাজ সেবক সিদ্ধিরগঞ্জ সাবেক ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও ন্যায় বিচারক মরহুম আলহাজ্ব রব সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব জাকির হোসেন প্রধান নির্বাচনী প্রচার প্রচারণা করছেন ।তিনি বলেন নাসিক ৫ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবেন এবং নির্বাচন অংশ গ্রহন করবেন।তিনি এলাকায় ব্যানার পেষ্টুন দিয়ে নির্বাচনে প্রচারণা করছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিযাস উদ্দিন এর সুযোগ্য সন্তান নাসিক ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম মোঃ সাদরিল নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায় ।তিনি নির্বাচনে অংশ গ্রহন করবেন। এলাকায় নির্বাচনী ব্যানার পেষ্টুন লাগিয়ে প্রচারণা করতে দেখা যায়।নাসিক ৫ নং ওয়ার্ডে দায়িত্ব পালন কালে এলাকায় অনেক উন্নয়ন করেন।তিনি বলেন, করোনার বিভিন্ন উপকরন দেওয়া ,সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল নিজস্ব তহবিল,রিলিফ কার্ড , বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃদুগ্ধ ভাতা,প্রতিবন্ধি ভাতা,জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, মশক নিধন দেওয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছি।জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি।জনগন যদি আমাকে যোগ্য মনে করে তাদের জন প্রতিনিধি বেচে নেয় তাহলে আবারও নির্বাচন করব।এছাড়াও স্কুল ,মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করে যাচ্ছি ।