বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

বন্দর হতে মাদক কারবারি আঃ মান্নান গাজাসহ গ্রেপ্তার

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৮:১৪ অপরাহ্ণ

বন্দর হতে মাদক কারবারি আঃ মান্নান গাজাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ত্রিবেনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল মান্নানকে (২৮) কে গাজাসহ গ্রেপ্তার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর (১৯ সেপ্টেম্বর ) রবিবার সকালে অভিযান পরিচালসা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান পিতা-মোঃ আজিম ওরফে দুদু মিয়াকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
মাহমুদুল হাসান লেঃ কমান্ডার উপ-পরিচালক মিডিয়া অফিসার জানান, প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল মান্নান এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকায় বসবাস করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন