সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাইনবোর্ডে ডগাইরের ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | ৪:১২ অপরাহ্ণ

সাইনবোর্ডে ডগাইরের ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ঢাকা নারায়ণগঞ্জের মোহনায় র‌্যাব ১১’র অভিযানে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাবের লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরগামী পদ্মা এক্সক্লুসিভ লিঃ এর বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজি চলাকালে হাতেনাতে গ্রেফতার করা হয় ২ পরিবহন চাঁদাবাজকে। তারা হলেন রাজধানীর ডেমরা থানার ডগাইর বাজারের বাসিন্দা আরিফুল ইসলাম মজনু ও সোহেল মিয়া। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৫ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়। তারা মহাসড়কে চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে জোরপূর্বক দৈনিক প্রতিগাড়ি থেকে ১শ থেকে ২শ টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন