আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম মোল্লা(৪০) নামক এক বাইক আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে আড়াইহাজার টু মদনপুর রোডে মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন এ সময় ঘটনা স্থলে আসলে অপর দিক থেকে আসা এক সাইকেল আরোহী হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসেন। এ সময় সাইকেল আরোহীকে বাচাঁতে গিয়ে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে আজিজুল ইসলাম রাস্তার পাশে অবস্থিত একটি দোকানের শাটারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনাকরে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করে। মঙ্গলবার আজিজুল ঢাকা থেকে বাড়ীতে বেড়াতে আসছিলো।