সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ | ২:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজারে চাঞ্চল্যকর হালিমা খুনের পলাতক প্রধান আসামি ইমান আলীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার নগরডৌকাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমান আলী উপজেলার গোপালদী পৌর সভার ৩ নং ওয়ার্ডের ভিটি কলাগাছিয়ার সুলতানের ছেলে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) যুবায়ের হত্যা মামলার প্রধান আসামি ইমান আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, একটি মাটির চুলা ভাঙ্গাকে কেন্দ্র করে ৫ আগস্ট সকালে ইমান আলী ও ভাগ্নী জামাতা হাসেন আলীর মধ্যে ঝগড়া বেঁধে গেলে হালিমা ঝগড়া থামাতে চেষ্টা করে। এরই মধ্যে ক্ষিপ্ত হয়ে ইমান আলী হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হালিমার গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হালিমার মৃত্যু হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন