বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নিউজ 21 বাংলার কার্যালয় পরিদর্শন করেছেন এডভোকেট নুরুল আমিন রুহুল (এমপি)

রবিবার, ১৫ আগস্ট ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ

নিউজ 21 বাংলার কার্যালয় পরিদর্শন করেছেন এডভোকেট নুরুল আমিন রুহুল (এমপি)

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উত্তর সাইনবোর্ড ডেমরায় মাহমুদ নগর এলাকার,নিউজ 21 বাংলা টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শন ও শোক দিবস উপলক্ষে এক মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত পরিদর্শন ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল (এমপি) চাদপুরঃ-০২ আসন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ আহমেদ বাদল,ডেমরা থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন ও বিশিষ্ট ব্যাবসায়ী আবু সুফিয়ান সরকার। উক্ত অনুষ্ঠানে নিউজ 21 বাংলা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল (এমপি) কার্যালয় পরিদর্শন ও মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে নিউজ 21 বাংলা টেলিভিশন এর পরিচালক দুলাল মিয়াজী,সহযোগী পরিচালক রিদোয়ান হোসেন,বার্তা প্রধান মোঃ রনি মজুমদার ও ইলেক্ট্রিক এবং প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন