সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে বঙ্গমাতা’র ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ০৮ আগস্ট ২০২১ | ১১:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে বঙ্গমাতা’র ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৮ আগস্ট (রবিবার) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুম সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ” বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা হওয়ার পেছনে যে মহীয়সী নারী অনুপ্রেরণা যোগিয়েছেন, অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বলে উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদা মোশারফ, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন