সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কালাপাহাড়িয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

রবিবার, ০৮ আগস্ট ২০২১ | ৪:৩৭ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধন

দেশব্যাপী বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর আওতায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ড (বর্তমানে ১,২,৩) এর টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। ৭ আগস্ট শনিবার সকালে পূর্বকান্দি আদর্শ দাখিল মাদ্রাসা ও পূর্বকান্দি কমিউনিটি ক্লিনিক মাঠে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।

” দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার, পরিবার বাঁচাতে টিকা নেওয়া দায়িত্ব আপনার “- এই শ্লোগান কে সামনে রেখে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
উদ্ধোধন অনুষ্ঠানে চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, পরীক্ষামূলকভাবে সারাদেশে একযোগে প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধনের মাধ্যমে গণটিকা কার্যক্রমের শুভ সূচনা হলো। টিকা প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশা করছি। আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজেকে সুরক্ষা রাখুন।

এসময় স্বাস্থ্য বিধি মেনে অগ্রাধিকারভিত্তিতে নির্বাচিত বয়োঃবৃদ্ধ, নারী, অসুস্থ, প্রতিবন্ধীদের টিকা দেয়া হয়। টিকাদান কেন্দ্রে আগতদের স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলম লিটন সিকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং টিকাগ্রহণকারী ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন