সিদ্ধিরগঞ্জে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াছিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র্যাব।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তাকে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় তাকে আটক করা হয়।
র্যাব-৩ জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাকটি তল্লাশী করে ট্রাকটির সামনের কেবিনের টুলবক্সের মধ্যে এবং ট্রাকটির অতিরিক্ত ট্রায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, উক্ত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।