সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাবের পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | ৮:১৮ অপরাহ্ণ

র‌্যাবের পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ০৩ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০৫:১৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮,৯৮,৮০০/- (আট লক্ষ আটানব্বই হাজার আটশত) টাকা মূল্যের ২,৯৯৬ (দুই হাজার নয়শত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নাইম উদ্দিন (২২) বলে যায়। এ সময় তার নিকট থেকে মাদক পরিবাহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক ২১:৩০ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রিতা বেগম (৪০) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও ২৪,৩০০/- (চব্বিশ হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন