নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ৩ আগস্ট রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় চাপাতি-২টি, বড় ছোরা ১টি, রামদা ১টি এবং লোহার পাইপ-২টি উদ্ধার করা হয়।
বুধবার (৪ আগস্ট) র্যাব-১১১‘র মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আশিক দেওয়ান (২৬), সোয়াদ ইসলাম (২০), মোঃ আল আমীন (২৪), মোঃ নাছির হোসেন (২৫), মোঃ রাব্বী হাসান (২০), মজিবুর রহমান ওরফে আশিক (২১)।
প্রেস বিজ্ঞপ্তির র্যাব জানান, সিদ্ধিরগঞ্জধীন পাঠানটুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন।ঝ