সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বুধবার, ২৮ জুলাই ২০২১ | ৭:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে  স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। লোকমান হোসেন মুকুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি।
শিক্ষক নেতা লোকমান হোসেন জানান, রাতের কোন এক সময় তার বাড়ির জানালার গ্রীল কেটে ঢুকে বাড়িতে কেউ না থাকার সুবাধে আলমারী থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৫ হাজার টাকা ও অন্যন্য মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, তিনি তার দালানের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। তার স্ত্রী সন্তান বেড়াতে গিয়েছিল। এই সুযোগে চোরের দল এই ঘটনা ঘটায়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল গিয়েছি। আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেস্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন