সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম

বুধবার, ২৮ জুলাই ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম

আমির হোসেন ঃ সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার দৃষ্টিতে আসে একজন মুমূর্ষু রোগীর O-নেগেটিভ রক্ত প্রয়োজন। গত ২৮ জুলাই বুধবার দুপুর ১২ টার সময় চিটাগাং রোড সুগন্ধা হাসপাতালে এক মুমূর্ষু মা রক্ত শূন্যতায় হাসপাতালে ভর্তি রয়েছে। সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার দৃষ্টিতে আসে রক্ত শূন্যতায় এক মা হাসপাতালে ভর্তি রয়েছেন । তৎক্ষনাৎ সংগঠনের তৎপর কার্যক্রম শুরু হয়ে গেল।আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক খুজতে শুরু করলাম মুমূর্ষ মায়ের রক্ত দেওয়া যায় সেব্যাপারে আমরা মানব কল্যাণ সংস্থা তৎপর । পেয়ে গেলাম আমাদের অত্যন্ত প্রিয় মানবতার ফেরিওয়ালা নাসির ভাইকে। নাসির ভাইকে আনার জন্য সংগঠনের সাধারন সম্পাদক অপু নাসির ভাইকে কাঁচপুর থেকে যথাসময়ে এনে মুমূর্ষু মায়ের রক্তের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। মানব কল্যাণ সংস্থার সমাজের মানবিক কার্যক্রমে সবসময় সজাগ রয়েছে। মানব কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ সুমন বলেন, একজন রক্তশূণ্যতার রোগী মায়ের জন্য রক্ত প্রয়োজন, ফোন দিলাম আমাদের সিদ্ধিরগঞ্জ হাউজিং এর ছেলে মানবতার ফেরিওয়ালা নাসির ভাইকে , এক মায়ের জন্য রক্ত লাগবে জরুরী ভিত্তিতে,নাসির বললো ঠিক আছে ভাই কবে, কখন, কোন হাসপাতালে লাগবে বলেন আমি যথাসময়ে চলে যাবো। নাসির ভাইয়ের মানবতাবোধে সত্যিই আমি মুগ্ধ।যথা সময়ে তিনি রক্তে দিলেন সুগন্ধা হাসপাতালে মুমূর্ষু মাকে।এতে সংগঠনের সাধারণ সম্পাদক অপু বরাবরের মতোই মানবতার পরিচয় বহন করে নিজের মোটর সাইকেল নিয়ে ছুটে গেছেন রক্ত দানকারী নাসির ভাইকে আনার জন্য কাচপুর। সিদ্ধিরগঞ্জ মানব কল্যান সংস্থা সমাজে অসহায় মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে গরিব ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ এবং অসহায় দুঃস্থ পরিবারের খোঁজ খবর নেওয়া, সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছি। মানব কল্যান সংস্থা মানবিক কাজে সময় ব্যয় করবে সবসময়।সমাজে বিভিন্ন কর্মকান্ডে মানব কল্যাণ সংস্থার মানবিক হাত বাড়িয়ে সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন