সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | ১১:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:আড়াইহাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে আড়াইহাজার আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশিদ আলম সরকার, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, করোনা অতিমারির কারণে সীমিত পরিসরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে হচ্ছে। আজকের এই দিনে দলীয় নেতাকর্মীদের তিনি জাতির জনকের আদর্শের সৈনিক হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার আহ্বান জানান। সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি নিজে মেনে চলার এবং অন্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করার আহ্বান জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন