রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারের ব্রাক্ষন্দীতে অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে উত্তেজনা

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | ৬:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারের ব্রাক্ষন্দীতে অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে উত্তেজনা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্রনদ হতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে চলছে উত্তেজনা । ওই এলাকায় বালু ও মাদক ব্যবসায়ী সোহেলের সব সময় বাহিনী নিয়ে মহড়া দিয়ে আসছে। ফলে উত্তেজনা দেখা দিয়েছে। উৎরাপুর এলাকায় অনেক সাধারণ মানুষ সন্ত্রাসীদের ভয়ে ঘরে ঘুমাতে পারছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর, ফরিদা বাজার, ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উৎরাপুর এর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ হতে একদল প্রভাবশালী মহলের সহযোগিতায় ওই গ্রামের রফিকুল ইসলাম, সায়েম,, ইলিয়াস, মাদক ব্যবসায়ী সোহেলসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে এই নদী থেকে বালু উত্তলন করে আসছে। রফিকুল ইসলাম বিভিন্ন মানুষের না ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন।

ফলে ভাঙ্গনের মুখে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলো। প্রতিটি নদীতে এলাকায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত গভীর করা হচ্ছে। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে বালু, মাদক ও ডাকাতির মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহেল সন্ত্রাসী বাহিনী নিয়ে এই গ্রামের মানুষের উপর অত্যাচার করে আসছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, সোহেলকে গ্রেফতার অভিযান চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন